× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১০:২২ এএম

আপডেট : ১৮ জুন ২০২৩ ১০:৩৯ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফ্রান্সের দক্ষিণের পাহাড়ি অঞ্চলে শনিবার (১৭ জুন) একটি হালকা উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ওই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন আঞ্চলিক প্রসিকিউটর।

আঞ্চলিক প্রসিকিউটর প্যাট্রিস ক্যাম্বেরউ এএফপিকে বলেছেন, ‘দক্ষিণ ফ্রান্সের ভার বিভাগের গনফারন গ্রামের কাছে দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।’

এদিকে সেনাবাহিনী জানিয়েছে, নিহত ৩ জনের মধ্যে দুই সেনাসদস্য রয়েছেন, যারা দ্বিতীয় কমব্যাট হেলিকপ্টার রেজিমেন্টের প্রশিক্ষণ ঘাঁটিতে ছিলেন।

স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা বলেছেন, ওই দুর্ঘটনার পর আশপাশের গাছপালাগুলোয় আগুন লেগেছিল। খবর পেয়ে তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে ওই আগুন নেভান।

সূত্র : আল আরাবিয়া নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা