× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশ্মিরে ভারতীয় পুলিশের হাতে ৫ বিদেশি জঙ্গি নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ২১:১০ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৩ ২১:১০ পিএম

জম্মু-কাশ্মিরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে ভারতের সেনাদের টহল। ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মিরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে ভারতের সেনাদের টহল। ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে ৫ বিদেশি জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার (১৬ জুন) অঞ্চলটির কুপওয়ারা জেলার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে এ বন্দুকযুদ্ধ হয়। 

জম্মু-কাশ্মিরের পুলিশের ডিরেক্টর জেনারেল বিজয় কুমার এসব তথ্য নিশ্চিত করেছেন। সম্ভাব্য অন্য জঙ্গিদের সন্ধানে অভিযান ব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

বিজয় কুমার জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ জুন) তারা অভিযান শুরু করেন। সঙ্গে ছিল সেনাবাহিনী। 

কুপওয়ারা জেলার এলওসি দিয়ে গত কয়েক বছরে এত বেশি বিদেশি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে নাই বলে উল্লেখ করা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে। 

স্ক্রলডটইন জানায়, ২০২১ সালে ওই অঞ্চলে গোলাগুলি না করা নিয়ে একটি সম্মতিতে পৌঁছে ভারত ও পাকিস্তান। তখন থেকে ওই পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী জঙ্গিদের সংখ্যা উল্লেখযোগ্য হরে কমে আসে। 

সূত্র: স্ক্রলডটইন




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা