× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৌশলগত সম্পর্ক বাড়াবে রাশিয়া ও আমিরাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৮:২৬ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৩ ১৮:৫৬ পিএম

আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান (বাঁয়ে) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান (বাঁয়ে) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে রাজনৈতিক সমাধানকেই মুখ্য মনে করে। তাই আলোচনায় গুরুত্ব দেয়। আর দুই দেশ নিজেদের কৌশলগত সম্পর্ক আরও গভীর করবে। 

আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার পর শুক্রবার (১৬ জুন) এসব মন্তব্য করেছেন। চলমান সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দিতে গিয়ে পুতিনের সঙ্গে দেখা করেন আল-নাহিয়ান। 

বার্তা সংস্থা এএফপি জানায়, পুতিন আল-নাহিয়ানকে বলেছেন, আমিরাত রাশিয়ার অত্যন্ত ভালো বন্ধু। রাশিয়া-ইউক্রেন ও রাশিয়া-যুক্তরাষ্ট্রে মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতা করায় আমিরাতকে ধন্যবাদ। 

আমিরাতের সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, আলা-নাহিয়ান পুতিনকে বলেছেন, ইউক্রেন সংঘাত মাঠে নয়, রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। তাই আলোচনা অব্যাহত রাখতে হবে। আর আমাদের দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে। 

জ্বালানি তেল উত্তোলনকারী দেশসমূহের সংগঠন ওপেক প্লাসের সদস্য হিসেবে রাশিয়া ও আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইউক্রেন সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অনেকে রাশিয়ার আকাশসীমা ব্যবহার বন্ধ করে দেয়। ফলে দুবাই থেকে মস্কোয় সরাসরি ফ্লাইট কয়েকগুণ বেড়ে গেছে। 

সূত্র : এএফপি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা