× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তর্বাস চুরি করে মালয়েশিয়ায় জেল খাটছেন বাংলাদেশি যুবক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৭:০১ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৩ ১৭:১৬ পিএম

দণ্ডিত হোসাইন মু. ইকবালকে আদালত থেকে নিয়ে যাচ্ছেন মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

দণ্ডিত হোসাইন মু. ইকবালকে আদালত থেকে নিয়ে যাচ্ছেন মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় এক নারীর অন্তর্বাস চুরি করে তিন মাসের জেল খাটছেন এক বাংলাদেশি যুবক। শুক্রবার (১৬ জুন) দেশটির মালাক্কা রাজ্যের আয়ের কেরোহ শহরের ম্যাজিস্ট্রেট নুরুল আসিকীন রোজলী এ কারাদণ্ড দেন। 

দণ্ডিত বাংলাদেশি যুবকের নাম হুসাইন মু. ইকবাল। ৩২ বছর বয়সি ইকবাল মালয়েশিয়ার একটি বিনোদনসামগ্রী বিক্রির দোকানে কাজ করেন। 

মালয়েশিয়ার নিউ স্ট্র্যাইটস টাইমস নামের এক সংবাদমাধ্যম জানায়, ৭ জুন আয়ের কেরোহ শহরের জালান মেরদেকার তামান হিলার কোতার একটি অ্যাপার্টমেন্ট থেকে এক নারীর অন্তর্বাস চুরি করেন  ইকবাল। স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে চুরির এ ঘটনা ঘটে। অন্তর্বাসটির মূল্য ৫ রিংগিত। 

৫৭ বছর বয়সি ভুক্তভোগী নারী স্থানীয় থানায় অভিযোগ করেন। পুলিশ সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে অভিযোগ সম্পর্কে নিশ্চিত হয়। ১২ জুন অভিযুক্ত ইকবালকে গ্রেপ্তার করে। 

শুক্রবার আদালতে সরকারি কৌঁসুলিরা যুক্তি-তর্কে বলেন, এটা অত্যন্ত হীন অপরাধ। চুরির এ ঘটনায় অপরাধীর জেল হওয়া উচিত। অন্যতায় এ ধরনের উপদ্রব অব্যাহত থাকবে। তার জেল না হলে অপরাধী একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারেন। 

এরপর বিবাদীর পাল্টা যুক্তি-তর্ক শোনার পর আদালত অপরাধীকে তিন মাসের কারাদণ্ড দেন। গ্রেপ্তারের দিন ১২ জুন থেকে তার সাজা গণ্য হবে। 

সূত্র : নিউ স্ট্র্যাইটস টাইমস

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা