× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানকে আরও ১ কোটি ডলারের খাদ্য সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:২১ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৫ পিএম

নজিরবিহীন বন্যায় কাবু পাকিস্তান। ছবি: সংগৃহীত

নজিরবিহীন বন্যায় কাবু পাকিস্তান। ছবি: সংগৃহীত

নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানকে আরও এক কোটি ডলার সমমূল্যের খাদ্য সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আনাদলু এজেন্সি জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন স্থানীয় সময় সোমবার এ ঘোষণা দেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি বলেন, বিধ্বংসী ঝড়ের পর পাকিস্তানের এক তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে গেছে, যা তিন কোটি ৩০ লাখ মানুষের জীবনে প্রভাব ফেলেছে।

এ শীর্ষ কূটনীতিক আরও বলেন, কৃষকদের সব ফসল পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে মানুষের বাড়িঘর, ধ্বংস হয়ে গেছে স্কুলগুলো।

এ ভয়াবহ পরিস্থিতির তাৎক্ষণিক প্রভাব তো আছেই। কিন্তু আমরা যদি এক হয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারি তবে এটি আরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, জানান ব্লিঙ্কেন।

এর আগে যুক্তরাষ্ট্র ৫ কোটি ৫৬০ লাখ ডলার সমমূল্যের মানবিক সহায়তা বরাদ্দ করে পাকিস্তানের জন্য। ব্লিঙ্কেন জানান, ১৭টি বিমানে করে তাঁবু তৈরির সরঞ্জামসহ খাদ্য সরবরাহ পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় পাকিস্তানের পাশে আছি। ঠিক যেমন আমরা অতীতের প্রাকৃতিক দুর্যোগের সময়ও ছিলাম।’

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, সারা দেশে বন্যায় এক হাজার ৬০০ মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় আট লাখেরও বেশি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আরও ১২ লাখেরও বেশি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ, যারা তাঁবুতে বসবাস করছেন।

প্রবা/এনএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা