× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিমিয়ায় নয়টি ড্রোন ভূপাতিত ও নিষ্ক্রিয় করা হয়েছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১২:৫১ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৩ ১৩:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ক্রিমিয়ায় রাতের বেলা নয়টি ড্রোন ভূপাতিত অথবা নিষ্ক্রিয় করা হয়েছে।

এগুলোর একটি ডোকুচায়েভো গ্রামে বিস্ফোরিত হয়েছে। এতে বেশ কয়েকটি আবাসিক বাড়ির জানালা ভেঙে গেছে।

বৃহস্পতিবার ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ এ খবর নিশ্চিত করেছেন।

তিনি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘বৃহস্পতিবার (১৫ জুন) রাতে এবং সকালে ক্রিমিয়ার ভূখণ্ডে নয়টি ড্রোন দেখা গেছে। এর ছয়টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে। বাকি তিনটি ড্রোনকে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে অবতরণে বাধ্য করা হয়েছে।’

সের্গেই আকসিওনভ আরও বলেন, একটি ড্রোন ডোকুচায়েভো গ্রামে বিস্ফোরিত হয়। তবে কেউ আহত হননি। ওই বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়ির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডোকুচায়েভো গ্রামটি ক্রিমিয়ার রাজধানী সিমফেরোপল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।

ক্রিমিয়ায় ৪ জুন রাতে ড্রোন হামলা চালানো হয়েছিল।

সে সময় পাঁচটি ড্রোন গুলি করে ভূপাতিত এবং আরও চারটিকে অবতরণ করানো হয়েছিল।

একটি ড্রোন ঝানকোইতে বিস্ফোরিত হয় এবং তাতে তিনটি বাড়ি ও একটি গাড়ির জানালা ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র : তাস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা