× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাভালনির সাবেক প্রচারবিষয়ক নেতার কারাদণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৮:৫০ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ২১:৫৫ পিএম

লিলিয়া চানিসেভা। ছবি : সংগৃহীত

লিলিয়া চানিসেভা। ছবি : সংগৃহীত

রাশিয়ার কারাগারে বন্দি দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির সাবেক ক্যাম্পেইন (প্রচারবিষয়ক) লিডার লিলিয়া চানিসেভাকে ‘চরমপন্থি সংগঠন তৈরির দায়ে’ সাত বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উফার ইউরাল শহরে নাভালনির ক্যাম্পেইনে কাজ করা ৪১ বছর বয়সি লিলিয়া চানিসেভা দাবি করেছেন, তার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

মস্কো টাইমসের প্রতিবেদনে বুধবার (১৪ জুন) বলা হয়েছে, কিরভ জেলা আদালতের চূড়ান্ত রায়ের পর তার পাশে দাঁড়ানোর জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা চানিসেভার জন্য ১২ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন।

নাভালনির সহযোগী লিউবভ সোবোল বুধবারের রায়কে রাজনৈতিক বলে অভিহিত করে বলেছেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও একজনকে শাস্তিমূলক উপনিবেশে জিম্মি করলেন।’

নাভালনি এরই মধ্যে জালিয়াতি ও অন্যান্য অভিযোগে একটি পেনাল কলোনিতে মোট ১১ বছরের সাজা ভোগ করছেন। যদিও নাভালনি বরাবরই বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অযৌক্তিক।

মানবাধিকার গোষ্ঠী এবং পশ্চিমা সরকারগুলো নাভালনিকে রাজনৈতিক বন্দি হিসেবেই বিবেচনা করে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা