× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের মধ্যে ফোনালাপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৫:৫১ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১৬:১২ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বুধবার (১৪ জুন) ফোনালাপ করেছেন। 

দেশ দুটির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে এটি সর্বোচ্চ পর্যায়ের আলোচনা বলে জানা গেছে। ওই ফোনালাপের খবর নিশ্চিত করেছে এএফপি।

সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে তাইওয়ানকে কেন্দ্র করে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দুই দেশের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে।

চীনকে শান্ত করার লক্ষ্যে আলোচনা করতে রবিবার ব্লিঙ্কেনের বেইজিং সফরের কথা রয়েছে। 

এর আগে গোয়েন্দা বেলুন ইস্যুতে গত ফেব্রুয়ারিতে তার একটি পরিকল্পিত সফর হঠাৎ বাতিল করা হয়েছিল।

তবে তাদের মধ্যে ফোনালাপ চলাকালে কিন সতর্ক করে বলেন, ‘এ দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন জটিলতা এবং চ্যালেঞ্জের মুখে পড়েছে।’ 

এ বছরের শুরু থেকে এমন অবস্থার সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং উত্থাপিত পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উইন-উইন সহযোগিতার নীতি অনুযায়ী চীন-মার্কিন সম্পর্ক দেখে এবং পরিচালনা করে চীন।’

ব্লিঙ্কেন টুইটার বার্তায় জানিয়েছেন, তিনি বুধবার পিআরসির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন।

তিনি আরও জানান, এ সময় উভয় পক্ষ যোগাযোগের বিভিন্ন চ্যানেল উন্মুক্ত রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় এবং বৈশ্বিক বিষয়গুলো বজায় রাখার চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘কিনের সঙ্গে ফোনালাপে ভুল বোঝাবুঝি এবং সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ককে দায়িত্বশীলভাবে পরিচালনা করার জন্য যোগাযোগ লাইন উন্মুক্ত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন ব্লিঙ্কেন।’

মিলার বলেন, ‘ব্লিঙ্কেন আরও স্পষ্ট করেছেনযুক্তরাষ্ট্র উদ্বেগের ক্ষেত্রগুলোর পাশাপাশি সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো বাড়াতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে।’

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ব্লিঙ্কেন ১৮ জুন বেইজিং পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। 

২০১৮ সালের অক্টোবরে ব্লিঙ্কেনের পূর্বসূরি মাইক পম্পেওর পর চীনে কোনো মার্কিন শীর্ষ কূটনীতিকের এটি হবে প্রথম সফর।

সূত্র : চ্যানেল এশিয়া নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা