× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত ত্যাগ করছেন আরও সাড়ে ৬ হাজার মিলিয়নেয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১৫:২৯ পিএম

ভারতত্যাগী অধিকাংশ মিলিয়নেয়ারদের নতুন গন্তব্য দুবাই ও সিঙ্গাপুর। প্রতীকী ছবি

ভারতত্যাগী অধিকাংশ মিলিয়নেয়ারদের নতুন গন্তব্য দুবাই ও সিঙ্গাপুর। প্রতীকী ছবি

ভারতের প্রায় সাড়ে ৬ হাজার মিলিয়নেয়ার ২০২৩ সালে দেশ ত্যাগ করবেন। কর ব্যবস্থা ও বিদেশে অর্থ পাঠানোয় জটিলতাসহ নানা কারণে ভারতের মিলিয়নেয়াররা দলে দলে দেশ ত্যাগ করছেন বলে জানা গেছে। ভারতত্যাগী অধিকাংশ মিলিয়নেয়ারদের নতুন গন্তব্য দুবাই ও সিঙ্গাপুর। 

বিনিয়োগ পরামর্শ বিষয়ক প্রতিষ্ঠান হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। 

চলতি বছর ভারতত্যাগী মিলিয়নেয়ারদের সংখ্যা গত বছরের চেয়ে প্রায় ১৩ শতাংশ কম। গত বছর প্রায় সাড়ে ৭ হাজার মিলিয়নেয়ার ভারত ত্যাগ করতে পারে বলে পূর্বাভাস করেছিল বিনিয়োগ পরামর্শ বিষয়ক সংস্থাটি। 

স্ক্রলডটইনের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে দেশত্যাগী মিলিয়নেয়ারদের মধ্যে ভারতের অবস্থান দ্বিতীয়। প্রায় ১৩ হাজার মিলিয়নেয়ারের দেশত্যাগ নিয়ে এক নম্বরে রয়েছে চীন। চীনের পরেই রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া ও ব্রাজিল। এসব দেশ থেকে চলতি বছর যথাক্রমে ৩ হাজার ২০০, ৩ হাজার এবং ১ হাজার ২০০ মিলিয়নেয়ার দেশত্যাগ করবেন। 

এদিকে সাড়ে ৬ হাজার মিলিয়নেয়ার হারানোটা ভারতের জন্য কোনো সমস্যা নয় বলে মনে করেন হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশনের প্রধান অ্যান্ড্রু অ্যামোয়েলস। এই বিশেষজ্ঞের মতে, এক বছরে ভারত বিপুল মিলিয়নেয়ার তৈরি করেছে। তাই সাড়ে ৬ হাজার মিলিয়নেয়ার হারানোটা ভারতের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নয়। 

সূত্র: স্ক্রলডটইন




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা