× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়ায় বিয়ের নৌকা ডুবে ১০৩ জন নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১০:৫০ এএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১১:০৬ এএম

পশ্চিমা আফ্রিকার বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় প্রায় নৌকাডুবির ঘটনা ঘটে।

পশ্চিমা আফ্রিকার বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় প্রায় নৌকাডুবির ঘটনা ঘটে।

নাইজেরিয়ায় বিয়ের নৌকা ডুবে অন্তত ১০৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। পশ্চিম আফ্রিকার দেশটির সরকারি কর্মকর্তারা মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এখনও আরও কিছু আরোহী নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

জানা গেছে, নাইজার নদী দিয়ে একটি বিয়ের অনুষ্ঠান থেকে সোমবার (১২ জুন) অতিথিরা ফেরার সময় এই নৌকাডুবির ঘটনা ঘটে। অতিথিরা পার্শ্ববর্তী দেশ নাইজারের একটি অনুষ্ঠান থেকে নাইজেরিয়ার কোয়ারা রাজ্যে ফিরে আসছিল বলে উল্লেখ করা হয়েছে বার্তা সংস্থার এপির এক প্রতিবেদনে। 

নৌকার যাত্রীরা কোয়ারার কেপাদা, অ্যাগবু ও গাকপান গ্রামের বাসিন্দা। আর বিয়েটি হয়েছিল পার্শ্ববর্তী দেশ নাইজারের এগবোটি গ্রামে। 

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে আলজাজিরা জানায়, আরোহীদের মধ্যে অ্যাগবু গ্রামের বাসিন্দা ৬৯ জন, গাকপান গ্রামের ৩৬ জন ও কেপাদা গ্রামের ৪ জন। 

আফ্রিকার দীর্ঘ দুটি নদী নাইজার ও বেনুর সঙ্গমস্থলের কাছাকাছি এলাকায় অতীতেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

২০২১ সালের মে মাসে একই এলাকার কাছাকাছি নাইজারে একটি নৌকা ডুবে যায়। সেই দুর্ঘটনায় ১৬০ জনের মতো মানুষ নিহত হয়।

সূত্র : এপি, আলজাজিরা



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা