× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নটিংহ্যামে তিনজনের মৃতদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ১৫:৫৫ পিএম

শহরের কেন্দ্রস্থলের বেশ কয়েকটি জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি : সংগৃহীত

শহরের কেন্দ্রস্থলের বেশ কয়েকটি জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি : সংগৃহীত

সেন্ট্রাল ইংল্যান্ডের শহর নটিংহ্যামের রাস্তায় অন্তত তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে শহরটির পুলিশ।

নটিংহ্যামের পুলিশ মঙ্গলবার (১৩ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, মৃত্যুর আগে ওই তিনজন ভ্যানের ধাক্কায় আহত হয়েছিলেন এবং একজনকে হত্যাকারী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

চিফ কনস্টেবল কেট মেনেল বলেন, ‘এটি একটি ভয়ঙ্কর এবং দুঃখজনক ঘটনা, যা তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে।’ 

তিনি বলেন, একই রাস্তা থেকে পৃথকভাবে দুজনকে এবং তৃতীয় আরেকজনকে অন্য একটি রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায়।

কেট মেনেল বলেন, ‘আমরা বিশ্বাস করি এই তিনটি ঘটনা সংশ্লিষ্ট এবং সন্দেহভাজন একজনকে আমাদের হেফাজতে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ঠিক কী ঘটেছে তা নিশ্চিত করার জন্য গোয়েন্দাদের একটি দল কাজ করছে।’

সোশ্যাল মিডিয়ার ছবিতে দেখা গেছে, ওই ঘটনার পর শহরের কেন্দ্রস্থলের বেশ কয়েকটি জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শহরের ট্রাম নেটওয়ার্ক জানিয়েছে, এটি সব পরিষেবা স্থগিত করেছে।

নটিংহাম হল লন্ডন থেকে প্রায় ১৯০ কিলোমিটার) উত্তরে প্রায় ৩ লাখ ৫০ হাজার বাসিন্দার একটি শহর।

সূত্র : নিউজ চ্যানেল

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা