× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্ত, ২২ সেনা আহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৩:৪৫ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ১৪:২০ পিএম

যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

সিরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের ২২ সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১২ জুন) গভীর রাতে ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলেছে, ‘হেলিকপ্টারটি কোনো আক্রমণের মুখে পড়েনি। ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।’

কেন্দ্রীয় কমান্ড আরও বলেছে, গুরুতর আহত ১০ সেনাকে উচ্চতর চিকিৎসার জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানকারী সেন্ট্রাল কমান্ড এরিয়া অব রেসপনসিবিলিটির (সেন্টকম এওআর) বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।

ওই দুর্ঘটনার বিষয়ে এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর-পূর্ব সিরিয়ায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের ২২ সেনা বিভিন্ন মাত্রায় আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ১০ জনকে চিকিৎসার জন্য সেন্টকম এওআরের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ঘটনার কারণ তদন্তাধীন। যদিও কোনো শত্রুর হামলার খবর পাওয়া যায়নি।’

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে, মার্চে ইরান সমর্থিত জঙ্গিদের দুটি হামলায় তাদের ২৩ সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছেন।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা