× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় নিহত ৪৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ০৯:২৪ এএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ১০:৪১ এএম

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বহন করছে একটি সাঁজোয়া যান। ২২ এপ্রিল কঙ্গোর দ্যুগু টেরিটোরিতে। ছবি : সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বহন করছে একটি সাঁজোয়া যান। ২২ এপ্রিল কঙ্গোর দ্যুগু টেরিটোরিতে। ছবি : সংগৃহীত

গণপ্রজাতান্ত্রিক কঙ্গোয় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ৪৫ জনের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। তারা সবাই বাস্তুচ্যুত মানুষ। রবিবার (১১ জুন) সন্ধ্যা থেকে সোমবার সকালের মধ্যে হতাহতের এ ঘটনা ঘটেছে।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রবিবার সন্ধ্যার দিকে উত্তর-পূর্ব কঙ্গোর দ্যুগু টেরিটোরিতে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে সশস্ত্র বিদ্রোহীরা হামলা শুরু করে। সারা রাত চলে হামলা।

হামলার স্থানটি বুলে নামক শহর থেকে ৩ মাইল দূরে। এ শহরেই জাতিসংঘের শান্তিরক্ষীদের ঘাঁটি।

হামলাকারীরা কঙ্গোর কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গোর (কোডেকো) সদস্য বলে ধারণা করা হচ্ছে। কারণ ওই অঞ্চলে তারা বাস্তুচ্যুতদের ওপর আগেও হামলা  চালিয়েছে।

আলজাজিরা বলছে, কোডেকো গোষ্ঠী প্রায়ই বাস্তুচ্যুতদের শিবিরে হামলা চালিয়ে থাকে। গত বছর তারা বুলের কাছে আরেকটি শিবিরে প্রায় ৬০ জনকে হত্যা করেছিল।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা