× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলাডেলফিয়ায় গাড়িতে আগুন লেগে ফ্লাইওভারে ধস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১২:২৮ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১২:৪৬ পিএম

ফ্লাইওভার ধসের কারণে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। ছবি : সংগৃহীত

ফ্লাইওভার ধসের কারণে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরের একটি ফ্লাইওভারের বড় অংশ ধসে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সময় রবিবার (১১ জুন) ভোর ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। 

উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার ওই ফ্লাইওভারটি মূলত একটি আন্তঃরাজ্যের সংযোগস্থল। ফ্লাইওভারটি নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও পেনসিলভানিয়ার মধ্যে সংযোগ তৈরি করে।

ফিলাডেলফিয়ার দমকল বিভাগের ক্যাপ্টেন ডেরেক বোমার প্রতিবেদকদের জানান, ওই ফ্লাইওভারের নিচে একটি গাড়িতে আগুন ধরে যায়। খুব সম্ভব গাড়িটা জ্বালানি তেলের ট্যাঙ্কার। দগ্ধ গাড়িটার প্রচণ্ড তাপে ফ্লাইওভারের পুরো একটি স্ল্যাব ধসে যায়। 

দুর্ঘটনার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। ওই পথ ব্যবহারকারীদের ভিন্ন লেন দিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 

আলজাজিরা জানায়, রবিবারের এই ঘটনার সঙ্গে ১৯৯৬ সালের মার্চের আরেকটি ঘটনার হুবহু মিল রয়েছে। তখনও একটি ফ্লাইওভারের সংযোগস্থলে আগুন ধরে গিয়েছিল। তখন নিচে থাকা টায়ারের আগুন থেকে ফ্লাইওভারের কিছু গার্ডার ধসে পড়েছিল। 

ওই ঘটনায় পরবর্তীতে সাত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল। টায়ারগুলো ওখানে অনুমতি ছাড়া রাখা হয়েছিল। ‍তাই টায়ার মালিকের ১৪ বছরের জেল হয়েছিল।   

সূত্র: আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা