× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩টি গ্রাম ‘স্বাধীন’ করার দাবি ইউক্রেনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১১:১১ এএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১১:৩৭ এএম

রুশ সেনাদের লক্ষ্য করে গোলা নিক্ষেপ করছেন ইউক্রেনের সেনারা। সম্প্রতি অজ্ঞাত কোনো স্থান থেকে তোলা। ছবি: সংগৃহীত

রুশ সেনাদের লক্ষ্য করে গোলা নিক্ষেপ করছেন ইউক্রেনের সেনারা। সম্প্রতি অজ্ঞাত কোনো স্থান থেকে তোলা। ছবি: সংগৃহীত

ইউক্রেনের সেনারা রাশিয়ার দখল থেকে ৩টি গ্রাম স্বাধীন করার দাবি করেছে। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা আক্রমণ শুরুর পর দেশটির সেনাদের এটাই প্রথম বড় বিজয়। তবে ৩টি গ্রামের দখল হারানো নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি রাশিয়া। 

সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দোনেৎস্কের ব্লাহোদাত্নে এবং নেসকুচন গ্রামে ইউক্রেনের সেনাদের উল্লাস করতে দেখা যায়। পরে একই অঞ্চলের পার্শ্ববর্তী মাকারিভকা গ্রামও দখলে নেওয়ার কথা জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

বিবিসি বা অন্য কোনো আন্তর্জাতিক গণমাধ্যম এসব দাবির সত্যতা যাচই করতে পারেনি। 

কিছু দিন ধরেই ইউক্রেনের বহুল আলোচিত পাল্টা হামলা শুরুর কথা শোনা যাচ্ছে। এ অবস্থায় শনিবার (১০ জুন) আনুষ্ঠানিকভাবে পাল্টা হামলা শুরুর কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

পাল্টা হামলা শুরুর পর থেকে ইউক্রেনকে পশ্চিমাদের দেওয়া বেশকিছু ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাঁজোয়া যান ও অন্য সামরিক উপকরণ ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। কিন্তু ইউক্রেনের দাবি, তাদের পাল্টা হামলা ঠিকমতো এগিয়ে যাচ্ছে। 

মূলত রুশ নিয়ন্ত্রিত ঝাপোরিঝিয়া ও খেরসনে তীব্র যুদ্ধ চলছে বলে জানা গেছে। খেরসনের দিনিপার নদীর একটি জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ গত সোমাবার ৫ জুন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এটা কারা করেছে তা নিয়ে পরস্পরকে পাল্টাপাল্টি দুষছে মস্কো ও কিয়েভ। 

জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধে বাঁধের মতো বেসামরিক স্থাপনা ধ্বংস করা নিষিদ্ধ। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুদ্ধাপরাধ। 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা