× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ আফ্রিকায় ৫ মাত্রার ভূমিকম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৪:৩৫ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ১৪:৪৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকায় রবিবার (১১ জুন) জোহানেসবার্গের কাছে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 

এতে দেশটির বৃহত্তম ও সবচেয়ে জনবহুল এই প্রদেশজুড়ে ভবনগুলো কেঁপে উঠেছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ খবর নিশ্চিত করেছে।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টা ৩৮ মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনটি আঘাত হানে।

এ সময় গৌতেং প্রদেশজুড়ে ভবনগুলো কেঁপে ওঠে, যেখানে দেশের বৃহত্তম শহর জোহানেসবার্গ এবং বাণিজ্যিক কেন্দ্র অবস্থিত।

পুরো প্রদেশের বাসিন্দারা কম্পন অনুভব করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানকার অবকাঠামোগত ক্ষতির ছবি পোস্ট করা হয়েছে।

২০১৪ সালের আগস্ট মাসে জোহানেসবার্গের কাছে একটি সোনার খনির শহরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

দক্ষিণ আফ্রিকায় আঘাত করা সর্বশেষ বড় ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার, যা ১৯৬৯ সালে পশ্চিম কেপ প্রদেশে আঘাত হেনেছিল।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা