× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বিপর্যয়’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৩:৪৭ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ১৪:৩৩ পিএম

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর স্যাটেলাইট ছবি৷ ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর স্যাটেলাইট ছবি৷ ছবি : সংগৃহীত

ভারতের আবহাওয়া অফিস রবিবার (১১ জুন) জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পূর্বাভাসকারী সংস্থাগুলোর মতে, ঝড়টি দ্রুত তীব্রতা লাভ করছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং ১৫ জুন পাকিস্তান এবং সংলগ্ন সৌরাষ্ট্র ও কুচ উপকূলে পৌঁছাতে পারে।

তারা জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে এই তীব্র ঘূর্ণিঝড়ের কবলে পড়বে গুজরাট।

যে কারণে উচ্চ ঢেউ ও শক্তিশালী বাতাসের কারণে আরব সাগর উপকূলে গুজরাটের ভালসাদের জনপ্রিয় পর্যটন গন্তব্য তিথাল সমুদ্রসৈকত পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, সৌরাষ্ট্র ও কুচ উপকূলে সমুদ্রের অবস্থা বুধবার পর্যন্ত উত্তাল থাকবে এবং বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এ সময় গুজরাট, কেরালা, কর্ণাটক ও লক্ষদ্বীপ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আইএমডি।

রাজ্য সরকারগুলোকে পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখতে এবং যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে আইএমডি।

আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুসারে, আসন্ন প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জাহাজগুলোকে সতর্ক করার জন্য নৌবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পাকিস্তান সরকারও সিন্ধু ও বেলুচিস্তানের কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ‘বিপর্যয়’। বাংলা এই শব্দের অর্থ ‘দুর্যোগ।’

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা