প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৩ ১২:২৫ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩ ১২:৩৯ পিএম
কাসাব্লাঙ্কার টেক্সটাইল কারখানার ধসের চিত্র। ছবি : সংগৃহীত
মরক্কোর বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কার কাছে একটি টেক্সটাইল কারখানার আংশিক ধসে ৫ জন নিহত হয়েছে।
রাবাতের একটি শ্রমিক ইউনিয়ন শনিবার (১০ জুন) এ খবর নিশ্চিত করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে টিট মেলিল শহরে বৃহস্পতিবার সকালে এই ঘটনায় দুইজন নিহত এবং পাঁচজন ‘গুরুতরভাবে আহত’ হন।
শনিবার এক বিবৃতিতে ডেমোক্রেটিক কনফেডারেশন অব লেবারের টেক্সটাইল ও পোশাক শাখা বলেছে, ‘ট্র্যাজেডিতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, তারা ফ্যাক্টরির ওপরে চারটি অতিরিক্ত মেঝে নির্মাণের কাজ করছিল, যা মৌলিক নিরাপত্তা বিধিগুলো পূরণ করে না।’
শ্রমিক ইউনিয়ন এই নির্মাণকাজের অনুমোদনদানকারী কর্মকর্তাসহ দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমএপি বৃহস্পতিবার জানিয়েছে, ভবনটি ধসে পড়ার কারণ বের খুঁজে করতে তদন্ত শুরু হয়েছে।
সূত্র : আরব নিউজ