× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদুল আজহায় ছয় দিনের ছুটি ঘোষণা কুয়েতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ২০:৩২ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ২১:১৯ পিএম

ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৬ দিনের ছুটি ঘোষণা করেছে কুয়েত সরকার। প্রতীকী ছবি

ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৬ দিনের ছুটি ঘোষণা করেছে কুয়েত সরকার। প্রতীকী ছবি

কুয়েত সরকার চলতি বছরের ঈদুল আজহায় ছয দিনের ছুটি ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের দেশটির মন্ত্রিসভা শুক্রবার (৯ জুন) এই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে খালিজ টাইমসের এক প্রতিবেদনে। 

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত কুয়েতের সব সরকারি-আধাসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ৩ জুলাই থেকে সব অফিসের নিয়মিত কার্যক্রম শুরু হবে। 

ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। আরবি মাস অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করা হয়। 

চলতি বছর ২৯ জুন কোরবানির ঈদ হওয়ার কথা রয়েছে। তবে জিলহজ মাসের চাঁদ উঠতে বিলম্ব হলে, সেক্ষেত্রে এক দিন পর ৩০ জুনও ঈদ হতে পারে।

সূত্র : খালিজ টাইমস  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা