× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরস্কে কারখানায় বিস্ফোরণে নিহত ৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৮:৪৯ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১৯:১৩ পিএম

স্বজনদের জন্য কারখানার বাহিরে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

স্বজনদের জন্য কারখানার বাহিরে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি রকেট কারখানায় বিস্ফোরণে অন্তত ৫ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের কয়েক জনের অবস্থা গুরুতর। 

শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্স জানায়, শনিবার সকালে আঙ্কারার শহরতলীতে এমকেই রকেট অ্যান্ড এক্সক্লুসিভস ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানাটি আঙ্কারার মূলকেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত। 

আঙ্কারা প্রদেশের সরকারি কর্মকর্তা ভাহাপ সাহিন বলেন, কারখানার ডিনামাইট বিভাগে রাসায়নিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল। এমন সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে বিকট শব্দ হয়। কেঁপে ওঠে পুরা ভবন। 

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা