× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৬:৪১ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১৭:৩৭ পিএম

পার্ল বীচ হোটেলের সামনে স্থানীয়দের ভিড়। ১০ জুন সকালে তোলা। ছবি: সংগৃহীত

পার্ল বীচ হোটেলের সামনে স্থানীয়দের ভিড়। ১০ জুন সকালে তোলা। ছবি: সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আল-শাবাবের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন সাধারণ মানুষ। আর বাকি ৩ জন সেনাসদস্য। শুক্রবার (৯ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। 

শুক্রবার রাতে আল-শাবাবের একটি সশস্ত্র দল মোগাদিসুর লিদু বীচের পার্ল বীচ হোটেলে ঢুকে পড়ে। ঢুকেই তারা হোটেলের গেট বন্ধ করে দেয়। পুরো হোটেল নিয়ন্ত্রণে নেয়। শুরু করে এলোপাতাড়ি গুলি। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে একটি কমান্ডো অভিযান শুরু করা হয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। শনিবার (১০ জুন) এক বিবৃতিতে পুলিশ এসব তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, অভিযানে ৮৪ জন সাধারণ মানুষকে উদ্ধার করা হয়েছে।

তবে আল-শাবাবের সদস্যদের ভাগ্যে কী ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

স্থানীয় আয়মান অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদি-কাদির আবদির-রহমান তাদের গাড়িতে করে ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। 

রয়টার্স জানায়, আল-শাবাব আল-কায়েদার স্থানীয় শাখা। আল-কায়েদা শুক্রবার ঘটনা চলাকালেই এক বিবৃতিতে জানায়, আমাদের সদস্যরা পার্ল বীচ হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে।

গত নভেম্বরে আল-শাবাব রাজধানী মোগাদিসুর আরেকটি হোটেলে ঢুকে ৯ জনকে হত্যা করেছিল। 

গত মাসের শেষের দিকে আল-শাবাবের সদস্যরা মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উগান্ডার শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে হামলা চালায়। এতে ৫৪ সেনা নিহত হয়। 

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় আল-শাবাব বেশ শক্তিশালী। গত বছরের আগ পর্যন্ত তারা দেশটির বেশ কিছু অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। গত বছর সরকারের পাল্টা হামলায় তারা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু এখনও তাদের হামলা করার যথেষ্ট সামর্থ্য রয়েছে। 

সূত্র : রয়টার্স


 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা