× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়াকে ড্রোন তৈরিতে সহায়তা করছে ইরান : যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৪:৪০ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১৪:৪৭ পিএম

 ইরান থেকে যে পথে রাশিয়ায় পৌঁছাচ্ছে ড্রোন ও ড্রোন তৈরির সরঞ্জাম। ছবি : সংগৃহীত

ইরান থেকে যে পথে রাশিয়ায় পৌঁছাচ্ছে ড্রোন ও ড্রোন তৈরির সরঞ্জাম। ছবি : সংগৃহীত

রাশিয়াকে ড্রোন তৈরিতে সহায়তা করছে ইরান। ইরানি সহায়তায় ড্রোন তৈরির জন্য একটি নতুন কারখানা নির্মাণ করছে রাশিয়া। পূর্ব রাশিয়ার আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন ড্রোন কারখানাটি আগামী বছরের শুরুর দিকে চালু হতে পারে। 

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি শুক্রবার (৯ জুন) এক বিবৃতিতে এ দাবি করেন। 

কিরবি জানান, রাশিয়ার আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ড্রোন তৈরির কারখানা নির্মাণ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এতে ড্রোন তৈরির কাঁচামাল সরবরাহ করছে ইরান। ড্রোন তৈরির কারখানা নির্মাণের একটি স্যাটেলাইট ইমেজ আমরা প্রকাশ করেছি।  

ড্রোন তৈরিতে সহায়তার পাশাপাশি গত আগস্ট থেকে রাশিয়াকে ইরান শত শত ড্রোন পাঠিয়েছে বলেও দাবি করেছেন জন কিরবি। তিনি বলেন, কাসপিয়ান সাগর হয়ে এসব ড্রোনের চালান রাশিয়ায় পৌঁছেছে। ইউক্রেনের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় এসব ড্রোন ব্যবহার করছে রাশিয়া। 

অন্যদিকে রাশিয়াও ইরানকে বিপুল পরিমাণে সামরিক সহায়তা দিচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এই নিরাপত্তা কর্মকর্তা। ইরানকে দেওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, রাডার, এবং অন্য বৈদ্যুতিক ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ রাশিয়া ও ইরানের পুরোদমে চলছে মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা।

যুক্তরাষ্ট্রে মতে, এই দুই দেশের মধ্যে এত নিবিড় প্রতিরক্ষা সহযোগিতা ইউক্রেন, ইরানের প্রতিবেশী এবং আন্তর্জাতিক মহলের জন্য উদ্বেগের। তাই বিষয়টি সাধারণ মানুষকে জানানো হলো। এ অবস্থায় মস্কো ও তেহরানের চলমান প্রতিরক্ষা সহযোগিতা থামাতে সবকিছু করবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। 

রাশিয়াকে ড্রোন দেওয়ার অভিযোগে ইতোমধ্যে ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির নির্বাহীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

এদিকে ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ার কথা স্বীকার করেছে। কিন্তু তা ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে। অন্যদিকে ইরানি ড্রোন ইউক্রেন হামলায় ব্যবহারের কথা অস্বীকার করেছে রাশিয়া। 

সূত্র : আলজাজিরা, রয়টার্স





শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা