× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা

৪০ দিন পর ৪ শিশু জীবিত উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৩:৩৯ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১৩:৪৭ পিএম

বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া ৪ শিশুর অবস্থানস্থলে পৌঁছালেন কলম্বিয়ার সেনাবাহিনীর সদস্যরা। ৯ জুলাই দেশটির একটি গহিন জঙ্গলে। ছবি: সংগৃহীত

বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া ৪ শিশুর অবস্থানস্থলে পৌঁছালেন কলম্বিয়ার সেনাবাহিনীর সদস্যরা। ৯ জুলাই দেশটির একটি গহিন জঙ্গলে। ছবি: সংগৃহীত

কলম্বিয়ার একটি গহিন জঙ্গল থেকে বিমান দুর্ঘটনার ৪০ দিন পর ৪ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জুন) দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এ তথ্য নিশ্চিত করেছেন। 

উদ্ধার শিশুদের বয়স ১৩, ৯, ৪ ও ১ বছর। ১ বছরের শিশুটির বয়স দুর্ঘটনার সময় ছিল ১১ মাস। 

জানা গেছে, ১ মে যুক্তরাষ্ট্রের তৈরি সেসনা- ২০৬ মডেলের এক ইঞ্জিনের ছোট্ট উড়োজাহাজটি কলম্বিয়ার আমাজানস প্রদেশের অ্যারাকুয়ারা শহর থেকে গুয়াভিয়ারা প্রদেশের স্যান জোস ডেল শহরে যাচ্ছিল। এ অবস্থায় ক্যাকুয়েতা ও গুয়াভিয়ারা প্রদেশের সীমান্তে ৭ আরোহী নিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। যাত্রীদের সবাই ছিল স্থানীয় একটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। 

ঘটনার পরপরই পাইলটসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। গহিন জঙ্গল হওয়ায় উদ্ধার অভিযান চালাতে বেশ বেগ পেতে হচ্ছিল। অবশেষে শুক্রবার বাকি ৪ জনকে জীবিত উদ্ধার করে সেনাবাহিনী। 

আলজাজিরা জানায়, বিধ্বস্ত উড়োজাহাজটিতে আরোহী সবাই ছিল স্থানীয় হুইতোতো আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তারা সবাই একই পরিবারের সদস্য। নিখোঁজদের মধ্যে বড়রা রেইনফরেস্টে কীভাবে বেঁচে থাকতে হয় তা জানত। তাই দুর্গম জঙ্গলে তাদের ৪০ দিন বেঁচে থাকা সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা। 

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা