× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে বন্যাক্রান্তদের আশ্রয়কেন্দ্রে হামলার অভিযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১২:৫২ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১৩:০০ পিএম

হামলায় বিধ্বস্ত অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত ভিলা। ছবি : টেলিগ্রাম/ভ্লাদিমির সালদো

হামলায় বিধ্বস্ত অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত ভিলা। ছবি : টেলিগ্রাম/ভ্লাদিমির সালদো

কাখোভকা বাঁধ ভাঙার প্রেক্ষিতে সরিয়ে নেওয়া লোকদের জন্য বরাদ্দ বেশ কয়েকটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। শনিবার (১০ জুন) সকালে ইউক্রেনীয় হামলায় বিধ্বস্ত আশ্রয়কেন্দ্রের কিছু ছবি শেয়ার করে এমনটাই জানিয়েছেন খেরসন অঞ্চলে রুশ মনোনীত গভর্নর ভ্লাদিমির সালদো।

তার শেয়ার করা ছবিতে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত একটি ভিলার ছবিও দেখা গেছে।

সালদো এক বিবৃতিতে জানিয়েছেন, দিনিপার নদীর বাম তীরে অবস্থিত আশ্রয়কেন্দ্রগুলোতে ভোর ৫টায় হামলা চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত এক নারী আহত হয়েছেন। গভর্নর দাবি করেছেন, এ হামলায় যুক্তরাজ্যের সরবরাহ করা স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকতে পারে ইউক্রেনীয় বাহিনী।

শুক্রবারও একই এলাকায় শিশুদের গ্রীষ্মকালীন শিবিরে বেশ কয়েকটি রকেট হানে। এ হামলায় একজন নিহত ও একজন আহত হয়। সে সময় ঘটনাস্থল থেকে স্ট্রম শ্যাডোর ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল।

এর আগে মঙ্গলবার সকালে খেরসন অঞ্চলে রাশিয়ার দখলে থাকা কাখোভকা বাঁধটি ধ্বংস হয়ে যায়। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ বন্য্যায় আক্রান্ত হয়েছেন। খেরসন কর্তৃপক্ষ রাশিয়া নিয়ন্ত্রিত পুরো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, ক্রিমিয়াকে সুপেয় পানি থেকে বঞ্চিত করতে এবং দোনবাসে কিয়েভের পাল্টা আক্রমণ থেকে মনোযোগ সরিয়ে নিতে ইচ্ছাকৃতভাবে এ নাশকতা চালিয়েছে।

 

 

সূত্র : রাশিয়া টুডে 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা