প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৩ ২১:৩৫ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩ ২১:৪৬ পিএম
২০১৩ থেকে ২০২২ সালের মধ্যে মানুষের কার্যক্রম থেকে প্রতি সেকেন্ডে প্রায় ১ হাজার ৭০০ টন বিষাক্ত গ্যাস নির্গত হয়েছে। প্রতীকী ছবি
পৃথিবীর উষ্ণতা সূচনালগ্ন থেকেই বাড়ছে। তবে মানুষের বিলাসবহুল বিবেচনাহীন জীবনযাপনের কারণে পৃথিবীর উষ্ণতা ত্বরান্বিত হয়েছে। গত ১০ বছর বা এক দশকে মানুষের কারণে পৃথিবীর গরম দশমিক ২ শতাংশের বেশি বেড়েছে, যা ইতঃপূর্বে আর কখনও দেখা যায়নি।
বিশ্বের শীর্ষ ৫০ জলবায়ু ও সংশ্লিষ্ট বিভাগের বিজ্ঞানীরা বৃহস্পতিবার (৮ জুন) এক দীর্ঘ প্রতিবেদনে এ সতর্কতা দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ২০১৩ থেকে ২০২২ সালের মধ্যে মানুষের কার্যক্রমের কারণে প্রতিবছর গড়ে ৫ হাজার ৪০০ কোটি টন কার্বন ডাই-অক্সাইড বা অন্য বিষাক্ত গ্যাস নির্গত হয়েছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় ১ হাজার ৭০০ টন বিষাক্ত গ্যাসে ভারী হয়েছে পৃথিবীর জলবায়ু।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ৫০ জন বিজ্ঞানীর এই প্রতিবেদন মূলত আন্তর্জাতিক নীতিনির্ধারকদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। যাতে করে জাতিসংঘের আসন্ন জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-২৮-এ এটা নিয়ে আলোচনা হয়, নীতিতে তার প্রতিফলন ঘটে। চলতি বছরের নভেম্বরে দুবাইতে কপ-২৮ অনুষ্ঠিত হবে।
সূত্র : আল-জাজিরা