× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উদ্ধারকারীদের ওপর গোলাবর্ষণ করছে রাশিয়া : জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১২:২০ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ১২:৪৯ পিএম

খেরসনের একটি প্লাবিত এলাকায় আটকে পড়া মানুষ সন্ধান করছেন ইউক্রেনীয় স্বেচ্ছাসেবীরা। ছবি : সংগৃহীত

খেরসনের একটি প্লাবিত এলাকায় আটকে পড়া মানুষ সন্ধান করছেন ইউক্রেনীয় স্বেচ্ছাসেবীরা। ছবি : সংগৃহীত

খেরসনের নোভা কাখোভকা বাঁধ ধ্বংসের ফলে সৃষ্ট বন্যার পানি থেকে মানুষকে উদ্ধারের চেষ্টাকারী ইউক্রেনের জরুরি পরিষেবা কর্মীদের ওপর গোলাবর্ষণের জন্য রাশিয়ার বাহিনীকে অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার তার রাতের ভাষণে জেলেনস্কি বলেন, খেরসন ও মাইকোলাইভ অঞ্চল থেকে এখন পর্যন্ত ২ হাজারের বেশি লোককে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘লোকজন সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রয়েছে। কিন্তু বর্বর রাশিয়ার আর্টিলারি বাহিনী গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। গোলাবর্ষণ সত্ত্বেও আমাদের সামরিক ও বিশেষ পরিষেবা বিভাগগুলো যতটা সম্ভব মানুষকে উদ্ধার করছে।’

জেলেনস্কি খেরসন অঞ্চলের রুশ-অধিকৃত অংশের পরিস্থিতিকে ‘একেবারে বিপর্যয়কর’ বলে বর্ণনা করে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে সেখানে কাজ শুরুর আহ্বান জানান।

তিনি বন্যার কবলে পড়া অধিকৃত এলাকার লোকদের সাহায্য করার জন্য ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের প্রতি আবেদন জানান।

এর আগে বুধবার জেলেনস্কি বলেছিলেন, তিনি হতাশ যে জাতিসংঘ ও রেডক্রস এখন পর্যন্ত বাঁধ বিপর্যয়ের দ্রুত প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়েছে।

তিনি পরে তার সন্ধ্যার ভাষণে বলেছিলেন, ‘যদি এ বিপর্যয়ের এলাকায় এখন কোনো আন্তর্জাতিক সংস্থা না থাকে, তাহলে এর মানে হলো এটি কাজ করতে অক্ষম।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা