× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলংকায় ছাত্রদের বিক্ষোভে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ২০:৩৬ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ২০:৫৮ পিএম

গত বছরের আন্দোলন দমনের সময় বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপের দৃশ্য। ছবি : এএফপি

গত বছরের আন্দোলন দমনের সময় বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপের দৃশ্য। ছবি : এএফপি

শ্রীলংকায় গত বছরে আটক হওয়া সরকার বিরোধী আন্দোলনকারীদের মুক্তির দাবিতে বুধবার (৭ জুন) রাজধানী কলম্বোতে ছাত্রদের এক বিক্ষোভে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করেছে দেশটির পুলিশ।

আল জাজিরার প্রতিবেদক মেনিলি ফার্নান্দেজ ছাত্রদের ওপর জলকামান ও টিয়ারশেল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা আল জাজিরাকে বলেছে, সরকারের এমন দমনপীড়ন তাদের থামাতে পারবে না, চুপও করাতে পারবে না।

সে সময় মেনিলি ফার্নান্দেজ বলেন, তারা বলছে, সরকার চাইছে জনগণকে দমন করতে এবং তাদের কন্ঠ করতে।

ফার্নান্দেজ যখন সরাসরি সম্প্রচারে ছিলেন, সে ও তার ক্যামেরা পারসনও জলকামানের মুখে পড়েন।

গতবছর দেশের অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট কয়েকমাস ব্যাপী বিক্ষোভের সাক্ষী হয়েছিল শ্রীলংকা। এর কারণে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে পদত্যাগ করতে হয় ও সাময়িক সময়ের জন্য দেশ ত্যাগ করতে হয়।  

চলতি বছরের প্রথম দিকেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ ৭টি মানবাধিকার সংগঠন শ্রীলংকার কর্তৃপক্ষের কাছে একজন প্রতিশ্রুতিশীল ছাত্রের মুক্তির আবেদন জানান। সংগঠনগুলো সে সময় সরকার বিরোধী আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করে। এই আইনের আলোকেই গত বছর গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জামিন দিতে অস্বীকার করছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা