× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যে গোপন থানার অস্তিত্ব অস্বীকার করল চীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৮:৫৬ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১৯:৫০ পিএম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। ছবি : সংগৃহীত

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে পরিচালিত বেইজিংয়ের গোপন থানাগুলোর অস্তিত্ব বুধবার (৭ জুন) দৃঢ়ভাবে অস্বীকার করেছে চীন। 

লন্ডনের আদেশে ওই থানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী টম টুগেনধাত মঙ্গলবার জানিয়েছেন, মানবাধিকার গ্রুপ সেফগার্ড ডিফেন্ডার যুক্তরাজ্যে চীনের থানাগুলোর অস্তিত্ব সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করার পর ব্রিটেনের সরকার চীনা দূতাবাসকে থানাগুলো বন্ধ করার আদেশ দেন।

টুগেনধাত সংসদে এক বিবৃতিতে বলেন, ‘মানবাধিকার গ্রুপের ওই প্রতিবেদন অনুসারে থানাগুলো প্রশাসনিক পরিষেবা প্রদানের জন্য স্থাপন করা হয়েছিল। কিন্তু এগুলো অভিবাসী সম্প্রদায়কে নিরীক্ষণ ও হয়রানি করতে এবং কিছু ক্ষেত্রে বৈধ চ্যানেলের বাইরে লোকদের চীনে ফিরে যেতে বাধ্য করার জন্য ব্যবহার করা হয়েছিল।’

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, ‘যুক্তরাজ্যে তথাকথিত কোনো গোপন থানা নেই।’

তিনি বলেন, ’যুক্তরাজ্যকে সত্যকে সম্মান করার জন্য, বেইজিংকে গালি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন।’ 

চীন-যুক্তরাজ্য সম্পর্কের প্রতিবন্ধকতা সৃষ্টি করা বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘চীন সব সময় কঠোরভাবে আন্তর্জাতিক আইন মেনে চলে এবং সব দেশের বিচারিক সার্বভৌমত্বকে সম্মান করে।’

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর চীনা দূতাবাসকে বলেছে, ‘যুক্তরাজ্যে এ ধরনের থানা সম্পর্কিত যেকোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয় এবং তাদের কোনোরূপে কাজ করা উচিত নয়।’

যুক্তরাজ্যের বেইজিং দূতাবাস প্রতিবেদনটি অস্বীকার করে মিডিয়া দ্বারা তৈরি ওই ‘মিথ্যা অভিযোগের’ বিরুদ্ধে সবাইকে সতর্ক করেছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা