× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়ামন্ত্রীকে পাঁচ দফা দাবি জানালেন কুস্তিগিররা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১৬:৪২ পিএম

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন সাক্ষী মালিক। ছবি : সংগৃহীত

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন সাক্ষী মালিক। ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের আবেদনের ভিত্তিতে তার বাড়িতে বৈঠক করেছেন আন্দোলনকারী কুস্তিগিররা। সেই বৈঠকে পাঁচ দফা দাবি জানিয়েছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা।

এর মধ্যে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ায় (ডব্লিউএফআই) প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগের দাবি জানানো হয়েছে।

কুস্তিগিররা যে পাঁচ দফা দাবি জানিয়েছেন তা হলোÑ রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে, সংস্থাটির প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দিতে হবে, ব্রিজভূষণ ও তার পরিবারের কেউ ডব্লিউএফআইয়ের সঙ্গে জড়িত থাকতে পারবেন না, কুস্তিগিরদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ জানানো হয়েছে, তা খারিজ করতে হবে এবং ব্রিজভূষণকে গ্রেপ্তার করতে হবে।

বুধবার সকাল থেকেই অনুরাগের বাড়িতে এক এক করে পৌঁছান বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। তাদের সঙ্গে ছিলেন কৃষকনেতা রাকেশ টিকায়েতও।

এর মধ্যেই জানা যায়, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে কুস্তিগিরদের দ্বিতীয়বার আলোচনা করার অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার এনডিটিভিতে সাক্ষাৎকার দিয়েছিলেন বজরং। তার পরই তার কাছে ফোন আসে শাহের। তিনি অনুরোধ করেন আরেক দফা বৈঠকের জন্য।

অমিতের অনুরোধের পর বজরং বলেন, গোপনে আর তারা কোনো বৈঠক করতে রাজি নন।

এর পরই অনুরাগ টুইট করেন। মঙ্গলবার রাত ১২টা ৪৭ মিনিটে টুইটবার্তায় অনুরাগ লেখেন, ‘কুস্তিগিরদের সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক সরকার। সে কারণে আলোচনার জন্য তাদের কাছে আবার আমন্ত্রণ পাঠিয়েছি।’

এদিকে মঙ্গলবার ব্রিজভূষণের বাড়িতে হানা দিয়েছে দিল্লি পুলিশ। অভিযুক্ত কুস্তিকর্তার উত্তরপ্রদেশের বাড়িতেও ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে তারা।

দীর্ঘদিন ধরেই ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করছেন কুস্তিগিররা। সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা এফআইআরও করেছিলেন। কিন্তু দিল্লি পুলিশ প্রথম জানিয়েছিল যে ব্রিজভূষণের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি তারা।

তবে পুলিশ যে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের মধ্যে ব্রিজভূষণ রয়েছেন কি না, তা জানা যায়নি। ব্রিজভূষণ নিজে বাড়িতে ছিলেন কি না, তা-ও জানা যায়নি।

যাদের বয়ান রেকর্ড করা হয়েছে, তাদের নাম, ঠিকানা ও পরিচয়পত্র নিয়েছে দিল্লি পুলিশ। প্রমাণ হিসেবে এ তথ্য নিয়েছে তারা।

ব্রিজভূষণের পাশে দাঁড়ানো বিভিন্ন মানুষকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখন পর্যন্ত মোট ১৩৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা