× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে বিয়ের পরদিন হার্ট অ্যাটাকে দম্পতির মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৩:০৮ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ১৩:৩১ পিএম

প্রতাপ ও পুষ্পাকে প্রতাপের গ্রামেই দাহ করা হয়। ছবি : সংগৃহীত

প্রতাপ ও পুষ্পাকে প্রতাপের গ্রামেই দাহ করা হয়। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় এক নবদম্পতিকে বিয়ের পরদিন মৃত অবস্থায় পাওয়া গেছে।

তাদের মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধলেও ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, ওই বর কনে হার্ট অ্যাটাকে মারা গেছেন।

২২ বছর বয়সি প্রতাপ যাদব ২০ বছর বয়সি পুষ্পাকে ৩০ মে বিয়ে করেছিলেন।

স্বামী-স্ত্রী দুজনই বিয়ের পর রাতে তাদের ঘরে ঘুমিয়েছিলেন।

কিন্তু পরদিন সকালে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়।

জেলার এসপি প্রশান্ত ভার্মা জানিয়েছেন, পোস্টমর্টেম রিপোর্টে দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী দুজনই হার্ট অ্যাটাকে মারা গেছেন।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দম্পতির আগে থেকে কোনো অসুস্থতা ছিল না। তাদের জোর করে কক্ষে ঢোকানোর কোনো আলামত কিংবা তাদের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রতাপ পুষ্পাকে প্রতাপের গ্রামেই দাহ করা হয় বলে জানা গেছে। 

সূত্র :  ইন্ডিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা