প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১১:৫৮ এএম
আপডেট : ০৬ জুন ২০২৩ ১২:০০ পিএম
সিঙ্গাপুরে প্রথম ঘোড়দৌড় শুরু হয় ১৮৪২ সালে। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুর ১৮১ বছরের পুরোনো একটি ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধ করে দিতে যাচ্ছে। ২০২৪ সালের অক্টোবরে ঐতিহ্যবাহী এই খেলাটির সর্বশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সোমবার (৫ জুন) সিঙ্গাপুর টার্ফ ক্লাব এক বিৃবতিতে এ ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে টার্ফ ক্লাস জানায়, সিঙ্গাপুরে ঘোড়দৌড়ের একটা দীর্ঘ ও বিশেষ ইতিহাস রয়েছে। ২০২৪ সালের ৫ অক্টোবর আমাদের সর্বশেষ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন আমাদের গ্র্যান্ড সিঙ্গাপুর গ্লোল্ড কাপের ১০০ বছর পূর্তি হবে।
বিবিসি জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট দ্বীপরাষ্ট্রটিতে ভূমি সংকট একটি বড় ইস্যু। এ অবস্থায় ঘোড়দৌড়ের মাঠের ১২০ হেক্টর জমি অন্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে চায় সরকার। মূলত এই কারণে ১৮১ বছরের পুরোনো ঘোড়দৌড় প্রতিযোগিতাটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার এক বিবৃতিতে জানায়, নগর-রাষ্ট্র সিঙ্গাপুরের ভূমি অত্যন্ত কম। তাই ভূমি ব্যবহারে সরকার অত্যন্ত সতর্কতা অবলম্বন করছে। নিজেদের পরিকল্পনাগুলো বারবার পুনর্বিবেচনা করছে। যাতে করে আগামী প্রজন্ম তীব্র ভূমি সংকট থেকে কিছুটা হলেও মুক্তি পায়।
জানা যায়, ১৮৪২ সালে স্কটল্যান্ডের ব্যবসায়ী উইলিয়াম হেনরি ম্যাক্লিওড রিড ও আরও কিছু উৎসাহী ব্যক্তি সিঙ্গাপুর স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করে। তারা সেন্ট্রাল সিঙ্গাপুরের ফারার পার্কের কিছু জলাভূমিকে রেসকোর্স মাঠে পরিণত করে। ১৯২৪ সালে ওই মাঠের নতুন রাখা হয় সিঙ্গাপুর টার্ফ ক্লাব।
সূত্র: বিবিসি