× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্তাম্বুলে ১৭০০ বছরের পুরনো মূর্তি আবিষ্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৪:৩৬ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৫:২৪ পিএম

গ্রীক দেবতা প্যানের একটি প্রাচীন মূর্তি। ছবি : সংগৃহীত

গ্রীক দেবতা প্যানের একটি প্রাচীন মূর্তি। ছবি : সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে গ্রীক দেবতা প্যানের একটি প্রাচীন মূর্তি আবিষ্কার করা হয়েছে। 

গত বৃহস্পতিবার ইস্তাম্বুলের মেয়র এ খবর জানান। 

মেয়র একরেম ইমামোগলু সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, ‘সারাচেন আর্কিওলজি পার্কে অবস্থিত সেন্ট পলিউক্টাসের বাইজেন্টাইন গির্জায় রোমান যুগের একটি মার্বেল মূর্তি পাওয়া গেছে। এ প্রাচীন নিদর্শনটি ১৭০০ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে।’

অর্ধমানুষ ও অর্ধছাগল আকৃতির গ্রীক দেবতা প্যানের কথা পশুপালক ও দেহাতি (পল্লী) সঙ্গীতের দেবতা এবং উর্বরতার প্রতীক হিসেবে গ্রীক পৌরাণিক কাহিনীতে বলা আছে।

এপ্রিলে ইস্তাম্বুল শহরের কেন্দ্রস্থলে প্রত্মতাত্ত্বিক পার্কে রোমান যুগের আরেকটি মূর্তি পাওয়া যায়, যা বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা