× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনেগালে সংঘর্ষে নিহত ১৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৩:৫৭ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৪:০৮ পিএম

ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ডাকারের প্রধান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হয় ছাত্ররা। ছবি : সংগৃহীত

ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ডাকারের প্রধান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হয় ছাত্ররা। ছবি : সংগৃহীত

সেনেগালের প্রধান বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর সমর্থকরা রবিবার পুলিশের বর্বরতার নিন্দা জানিয়েছে।

সম্প্রতি আদালতে সোনকোকে কারাদণ্ড দেওয়ায় ছড়িয়ে পড়া সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত ও ৩৫০ জনেরও বেশি বিক্ষোভকারী আহত হওয়ার পর তারা পুলিশের নিন্দা জানাল।

এএফপির খবরে বলা হয়, একটি মামলায় সোনকোকে দুই বছরের সাজা দেওয়ায় গত বৃহস্পতিবার এ সহিংসতা ছড়িয়ে পড়ে।

সোনকো বলেন, আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে তাকে বাধা দিতেই এ সাজা দেওয়া হয়েছে।

সেনেগাল রেডক্রস জানায়, তারা একজন গর্ভবতী নারীসহ আহত ৩৫৭ বিক্ষোভকারীকে সহায়তা করেছে।

তারা আরও জানায়, এ সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর ৩৬ জন আহত হয়েছে।

সহিংসতায় মারাত্মকভাবে আহত ৭৮ জনকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এদিকে সোনকো এবং প্রেসিডেন্ট ম্যাকি সলের সমর্থকরা সহিংসতা ও হতাহতের জন্য পরস্পরকে দায়ী করেছে।

রবিবার সোনকোর পস্টিফ-প্যাট্রিয়টস পার্টি প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমন-পীড়নের নিন্দা করেছে।

দলটি বেসরকারি মিলিশিয়া মোতায়েন করায় সরকারকে দায়ী করে দেশের জনগণকে ‘যেকোনো উপায়ে আত্মরক্ষা এবং লড়াই করার’ আহ্বান জানিয়েছে।

সহিংসতায় সরকারিভাবে ১৬ জন নিহত হওয়ার কথা বলা হলেও পাস্টিফ প্যাট্রিয়টস দলের পক্ষ থেকে ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার কথা জানানো হয়।

অন্যদিকে সরকার ‘ভাঙচুর ও লুটপাটের’ জন্য সোনকোর সমর্থকদের অভিযুক্ত করেছে।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টিওনি ডিওম জানান, বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত প্রায় ৫শ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা