× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইকুয়েডরে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১২:৫৮ পিএম

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়। ছবি : এএফপি

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়। ছবি : এএফপি

ইকুয়েডরের গুয়াকিল নগরীর একটি বাড়িতে রবিবার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও ৮ জন।

পুলিশ কর্নেল ফ্যাবারি মন্টালভো জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। তার মাথায় গুলি লাগে বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে মন্টালভো আরও জানান, ৩ জন লোক মোটরসাইকেলে করে নগরীর দরিদ্র এলাকা হিসেবে পরিচিত ইসলা ট্রিনিটারিয়ার একটি বাড়িতে ঢুকে গুলি চালাতে শুরু করে।

ইকুয়েডরের দক্ষিণ উপকূলীয় বৃহত্তম নগরী গুয়াকিল প্রশান্ত মহাসাগরীয় দেশটির বৃহত্তম বন্দর ও অর্থনৈতিক কেন্দ্র। 

এটি মাদক পাচারসংক্রান্ত সন্ত্রাসেরও শহর।

সাম্প্রতিক বছরগুলোতে এটি প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রের একটি ক্রমবর্ধমান রক্তাক্ত যুদ্ধের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

অবস্থানগত কারণে বন্দরনগরীটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মাদক চালানের একটি  কৌশলগত পয়েন্টে পরিণত হয়েছে।

অবস্থানগত দিক থেকে ইকুয়েডর কলম্বিয়া এবং পেরুর মধ্যে অবস্থিত। এটি বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদক দেশ। 

সাম্প্রতিক সময়ে গুয়াকিলে মাদকসংশ্লিষ্ট অপরাধ বেড়েছে। ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে হত্যার হার প্রায় দ্বিগুণ হয়েছে।

এপ্রিলে গুয়াকিলে একটি দোকানের বাইরে ভারী অস্ত্রধারী হামলাকারীরা গুলি চালালে কমপক্ষে ১০ জন নিহত হয়। 

গত সপ্তাহে নিকটবর্তী শহর দুরানে হত্যার মামলা পরিচালনাকারী একজন প্রসিকিউটরকেও গুলি করে হত্যা করা হয়েছিল।

গত বছর ইকুয়েডর কর্তৃপক্ষ ২০০ টন মাদক জব্দ করে, যার বেশিরভাগই কোকেন।

সূত্র : ব্যারন্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা