× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওড়িশায় এবার মালবাহী রেল লাইনচ্যুত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১২:৪৮ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৫:৩৭ পিএম

দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রতীকী ছবি

দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রতীকী ছবি

ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনার তিনদিন পর সোমবার (৫ জুন) একটি মালবাহী রেল লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

ভারতের ইস্ট কোস্ট রেলওয়ে জানায়, পশ্চিম ওড়িশার বারগড় জেলার মেন্ধাপালিতে সোমবার একটি মালবাহী রেল লাইনচ্যুত হয়েছে। রেলটি চুনাপাথর বহন করছিল। একটি বেসরকারি সিমেন্ট কোম্পানির কারখানার সীমান্তের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। এর সঙ্গে ভারতের রেলওয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। 

রেলওয়ের বিবৃতিতে বলা হয়, মালবাহী রেলটির রোলিং স্টক, ইঞ্জিন, ওয়াগন ইত্যাদি ওই কোম্পানির। এর সঙ্গে আমাদের কোনো সংযোগ নেই। 

শুক্রবার ২ জুন ওড়িশার বালেশ্বরে ত্রিমুখী রেল সংঘর্ষে অন্তত ২৮৮ জন নিহত হয়। আহত হয় এক হাজারের বেশি। কারিগরি বা সিগন্যালের ত্রুটিকেই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে জানিয়েছেন দেশটির রেলমন্ত্রী। তবে বিস্তারিত খতিয়ে দেখতে ভারতের কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা সিবিআইকে অনুরোধ করেছে রেল কর্তৃপক্ষ। 

সূত্র: এনডিটিভি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা