× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে দুই দিনের সফরে আসছেন ভারতীয় সেনাপ্রধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১২:২৭ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৩:০৬ পিএম

ভারতের সেনাপ্রধান মনোপ পান্ডে। ছবি: সংগৃহীত

ভারতের সেনাপ্রধান মনোপ পান্ডে। ছবি: সংগৃহীত

বাংলাদেশে দুই দিনের সফরে আসছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ পান্ডে। সফরের প্রথম দিন সোমবার, ৫ জুন তিনি ঢাকা পৌঁছবেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ঢাকায় পৌঁছছেন কি না তা জানা যায়। মঙ্গলবার ৬ জুন নানা কর্মসূচি শেষে তিনি ভারতে ফিরে যাবেন। 

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল মনোজ পান্ডে ৫ থেকে ৬ জুন পর্যন্ত বাংলাদেশে দুই দিনের সফরে যাচ্ছেন। সফরকালে সেনাপ্রধান বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে তিনি বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সম্পর্ক আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন বলে জানানো হয়েছে।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার জেনারেল মনোজ পান্ডে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৪তম লং কোর্সের অফিসার ক্যাডেটদের পাসিং আউট প্যারেড (পিওপি) পরিদর্শন করবেন।

কুচকাওয়াজ চলাকালীন সেনাপ্রধান বিএমএ থেকে পাসিং আউট কোর্সের সেরা বিদেশি ক্যাডেটদের জন্য প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ট্রফি’ উপস্থাপন করবেন। এ বছর প্রথম ট্রফি তানজানিয়ার অফিসার ক্যাডেট এভারটনকে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সফরকালে ভারতীয় সেনাপ্রধানের অন্য কর্মসূচির মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতা ছাড়াও দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সিনিয়র সামরিক কর্মকর্তাদের ব্রিফিংও রয়েছে।

সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিওএএস জেনারেল মনোজ পান্ডে তার প্রথম বিদেশ সফরে ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশের সেনাপ্রধান চলতি বছরের এপ্রিলে ভারত সফর করেন এবং চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে পাসিং আউট প্যারেড পরিদর্শন করেন।

সিনিয়র সামরিক কর্মকর্তাদের ঘন ঘন সফর এবং যৌথ সামরিক মহড়ার মতো দ্বিপক্ষীয় সহযোগিতার নানা কর্মসূচি উভয় দেশের মধ্যে সামরিক সম্পর্ক বৃদ্ধিতে অবদান রাখে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

সূত্র : ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা