× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনকে আইনের পথে চলতে দিন : অমিত শাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১২:২৫ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৩:১৪ পিএম

সংবাদ সম্মেলনে ভারতের কুস্তিগিররা। ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে ভারতের কুস্তিগিররা। ছবি : সংগৃহীত

ভারতের প্রতিবাদী কুস্তিগিরদের এফআইআরের ভিত্তিতে দেশটির রেসলিং ফেডারেশনের সাবেক প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

কিন্তু তদন্তের গতি নিয়ে খুশি নন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক ও বিনেশ ফোগটরা।

তাই নিজেদের দাবি নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হয়েছেন তারা।

শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রতিবাদী কুস্তিগিররা। ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ নিয়ে শাহের বাসভবনে শনিবার গভীর রাত পর্যন্ত বৈঠক করেছেন তারা।

শনিবার রাত ১১টার সময় শাহের সঙ্গে বৈঠক শুরু হয় প্রতিবাদী কুস্তিগিরদের। বজরং, সাক্ষীসহ চারজন কুস্তিগির শাহের বাসভবনে গিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য মন দিয়ে শুনেছেন।

তদন্তের গতি নিয়ে অসন্তোষ জানিয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন সাক্ষীরা।

কুস্তিগিরদের আশ্বস্ত করে শাহ বলেছেন, ‘আইন সবার জন্য সমান। আইনকে আইনের পথে চলতে দিন।’

এর আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আশ্বাস দিয়ে বলেছিলেন, ‘সব অভিযোগের তদন্ত স্বচ্ছতার সঙ্গে হবে।’

এদিকে শাহের আশ্বাস নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা কপিল সিব্বল।

তিনি বলেছেন, ‘অমিত শাহ কুস্তিগিরদের সঙ্গে দেখা করেছেন। কুস্তিগিররা সমস্যা সমাধানের আশায় রয়েছেন। আমার অনুমান, কোনো গ্রেপ্তার হবে না। দুর্বল একটা চার্জশিট দেওয়া হবে। ব্রিজভূষণ জামিন পেয়ে যাবেন। তারপর তারা বলবেন, বিষয়টি এখন বিচারাধীন।’

ক্রীড়ামন্ত্রীর আশ্বাসের পরও কেন্দ্র বিজেপি সংসদ সদস্য ব্রিজভূষণের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনের তীব্রতা বাড়িয়েছিলেন কুস্তিগিররা।

বজরং, সাক্ষী, বিনেশরা হরিদ্বারে গিয়েছিলেন গঙ্গায় পদক ভাসিয়ে দেওয়ার জন্য। যদিও ভারতীয় কিষান ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েতের হস্তক্ষেপে তারা গঙ্গায় পদক ভাসাননি।

তবে কেন্দ্র সরকারকে ৯ জুন পর্যন্ত সময় দিয়েছেন টিকায়েত। তার মধ্যে অভিযুক্ত ব্রিজভূষণ গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এই কৃষক নেতা।

প্রথম থেকেই কুস্তিগিরদের পাশে রয়েছেন পঞ্জাব, হরিয়ানার খাপ পঞ্চায়েত এবং কৃষক সংগঠনগুলোর নেতারা।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা