প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১২:০৪ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৩ ১৩:১৭ পিএম
প্রতীকী ছবি
গিনিতে কাঠের তৈরি একটি বড় নৌকা উল্টে সাত স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
খবরটি নিশ্চিত করেছেন দেশটির শিক্ষামন্ত্রী।
পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর-পূর্বাঞ্চলে স্কুলে পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে নাইজার নদী পাড়ি দিতে গিয়ে নৌকা উল্টে উচ্চ মাধ্যমিক স্কুলের এই সাত ছাত্রী প্রাণ হারায় বলে জানা গেছে।
গিনির শিক্ষামন্ত্রী গুইলামহাইং সাংবাদিকদের বলেছেন, ‘সাত শিক্ষার্থীর মৃত্যুর খবরে আমরা স্তম্ভিত।’
দেশটির নিরাপত্তা কর্মকর্তা মামাদি কেইতা জানান, মৃত ব্যক্তিদের মধ্যে তার সৎবোনও রয়েছে। তারা তাদের সপ্তম বর্ষের এন্ট্রি পরীক্ষায় অংশ নেওয়ার জন্যে নাইজার নদী পাড়ি দিচ্ছিল।
কিন্তু অতিরিক্ত মালামাল ও যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়।
সূত্র : ব্যারন্স