× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিসরীয় পুলিশের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৮:৩৩ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৯:১৬ পিএম

অ্যাম্বুলেন্সে করে নিহত ইসরায়েলি সেনাদের মরদেহ সামরিক ঘাঁটি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

অ্যাম্বুলেন্সে করে নিহত ইসরায়েলি সেনাদের মরদেহ সামরিক ঘাঁটি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

এক মিসরীয় পুলিশের হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েল ও মিসরের সীমান্তের কাছে শনিবার (৩ জুন) ব্যতিক্রমী এ বন্দুকযুদ্ধ হয়। হামলাকারীকেও পরে হত্যা করা  হয়েছে বলে জানা গেছে।

উভয় পক্ষের কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন।

ইসরায়েলি সেনা সূত্রে বলা হয়েছে, নেগেভ মরুভূমির মিটজপ র‌্যামন শহরের কাছে মাউন্ট হারিফে মিসরীয় সীমান্তে একটি সেনা পোস্টের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই ইসরায়েলি সেনাকে এক মিসরীয় হামলাকারী হত্যা করেছে।

তাদের লাশ খোঁজার সময় তৃতীয় সেনাকেও হত্যা করা হয়।

সেনা বিবৃতিতে হামলাকারীকে মিসরীয় পুলিশ বলে চিহ্নিত করা হয়েছে। পরে তাকে ইসরায়েলি সেনারা হত্যা করে।

মিসরীয় সেনাবাহিনীর পূর্ণ সহায়তায় এ ঘটনার তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে মিসরীয় সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, নিরাপত্তা বাহিনীর একজন সদস্য মাদক চোরাকারবারিদের পিছু ধাওয়া করতে গিয়ে সীমান্ত অতিক্রম করে ফেলে। এ সময়ে বন্দুকযুদ্ধ শুরু হয়।

বিষয়টি নিয়ে মিসরের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ জাকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের সঙ্গে কথা বলেছেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তির পর আরবের মধ্যে মিসরই প্রথম ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

সূত্র : টাইমস অব ইরায়েল

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা