প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১১:৩৯ এএম
আপডেট : ০৪ জুন ২০২৩ ১২:১৫ পিএম
উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেসের সেনারা। ছবি : সংগৃহীত
সোমালিয়ার এক ঘাঁটিতে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় উগান্ডার ৫৪
জন সেনা নিহতে হয়েছে বলে শনিবার (৩ মে) এক ঘোষণায় জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউরি
মুসেভেনি।
গত ২৬ মে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে
আল-শাবাব যোদ্ধারা বুলমারের সামরিক ঘাঁটিতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী সেনাদের
ওপর হামলা চালায়। সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছিল তারা আত্মঘাতী বোমা হামলায় ১৩৭ জন এইউ
সেনাকে হত্যা করেছে।
হামলার এক সপ্তাহ পর উগান্ডার প্রেসিডেন্ট নিজেদের এত সেনা হারানোর
বিষয়টি জানালেন। একই সঙ্গে বিবৃতিতে তিনি জানিয়েছেন, উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস
(ইউপিডিএফ) আল কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি থেকে ঘাঁটি উদ্ধার করেছে।
তিনি বলেন, ‘আমাদের সেনারা নিজেদের পুনর্গঠিত করেছে। যার ফলে আল শাবাবের হাত থেকে মঙ্গলবার ঘাঁটিটি পুনরুদ্ধার করা গেছে।’
সূত্র : আল জাজিরা