× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম সফরে রোমানিয়ায় চার্লস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৫:০৯ পিএম

বুখারেস্টে রোমানিয়ার প্রেসিডেন্টের প্রাসাদে চার্লসকে যথাযথ মর্যাদায় সামরিক অভ্যর্থনা জানানো হয়। ছবি : সংগৃহীত

বুখারেস্টে রোমানিয়ার প্রেসিডেন্টের প্রাসাদে চার্লসকে যথাযথ মর্যাদায় সামরিক অভ্যর্থনা জানানো হয়। ছবি : সংগৃহীত

রাজ্যাভিষেকের পর প্রথম ব্যক্তিগত সফরে রোমানিয়া পৌঁছেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। 

বুখারেস্টে রোমানিয়ার প্রেসিডেন্টের প্রাসাদে শুক্রবার যথাযথ মর্যাদায় তাকে সামরিক অভ্যর্থনা জানানো হয়েছে। 

এদিকে ইউরোপের পূর্বাঞ্চলীয় এই দেশে এটি তার একক সফর বলে জানা গেছে।

গত মাসে লন্ডনে চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করা দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস সদ্য মুকুটধারী রাজাকে নিজ দেশে স্বাগত জানান। 

এ সময় গ্রেট ব্রিটেন এবং রোমানিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়।

রাজাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার পর বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যসহ প্রায় ৩০০ জন এক সংবর্ধনায় অংশ নেন।

রোমানিয়ায় পৌঁছে চার্লস বলেন, ‘এখানে আসার আগেও আমি রোমানিয়ার সঙ্গে গভীর সংযোগ অনুভব করেছি। রাজা মিহাইয়ের চাচাতো ভাই ছিলেন আমার বাবা প্রিন্স ফিলিপ। বাবা এখানে ছোটবেলায় তাদের একসঙ্গে খেলার স্মৃতি হৃদয়ে লালন করেছিলেন। সুতরাং, আমি সবসময় রোমানিয়াকে নিজের বাড়ির মতই অনুভব করেছি!’

চার্লস আরও বলেন, ‘নিজস্ব শিল্প-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, প্রাকৃতিক দৃশ্য এবং অমূল্য জীববৈচিত্র্যের জন্য আমি রোমানিয়াকে ভালবাসতে শিখেছি।’

ব্রিটেনের রাজা হিসেবে গত ৬ মে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

তবে চার্লসের এই রোমানিয়া সফর কত দিনের সে ব্যাপারে বাকিংহাম প্রাসাদ থেকে কিছু জানানো হয়নি।

সূত্র : পিপল

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা