× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ায় ইউক্রেনীয় সেনাদের হামলায় নিহত ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ০৯:৫৯ এএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১০:৩৮ এএম

রাশিয়ার সোবোলেভকা গ্রামে ইউক্রেনীয় হামলায় জ্বলছে বাড়ি। ছবি : সংগৃহীত

রাশিয়ার সোবোলেভকা গ্রামে ইউক্রেনীয় হামলায় জ্বলছে বাড়ি। ছবি : সংগৃহীত

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের গোলার আঘাতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন এবং শিশুসহ আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার (২ মে) অঞ্চলটির গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ এক টেলিগ্রাম বার্তায় এমনটাই জানিয়েছেন।

গভর্নর জানান, নিহত দুজন সোবোলেভকা গ্রামের বাসিন্দা। ইউক্রেনীয় গোলার মুখে পড়ার সময় তারা ঘরের বাইরে ছিলেন। এ ছাড়া ১১ বছর বয়সি এক বালিকা বাঁ চোখে গুরুতর আঘাত পেয়েছে। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ছাড়া শেবেকিনো শহরে আরও দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ইউক্রেনীয় প্রজেক্টাইল তাদের গাড়ির পাশে বিস্ফোরিত হয়। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সম্প্রতি ইউক্রেনীয় সীমান্তবর্তী এই রুশ অঞ্চলটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে কিয়েভের সেনারা। ক্রেমলিন দাবি করেছে, এরই মধ্যে বেশ কয়েকবার ইউক্রেনীয় সেনারা অনুপ্রবেশও করেছে।

এমন পরিস্থিতিতে গভর্নর ভ্যাচেস্লাভ সীমান্ত অঞ্চল থেকে শিশুদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

তবে কিয়েভ বরাবরই রুশ ভূখণ্ডে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, এ হামলাগুলো রাশিয়ার অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদীরাই ঘটাচ্ছে।

সূত্র : রাশিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা