× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানে জন্মহার আরও কমল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১৬:০৯ পিএম

জাপানের একটি শিশু পরিচর্যা কেন্দ্র। ছবি: সংগৃহীত

জাপানের একটি শিশু পরিচর্যা কেন্দ্র। ছবি: সংগৃহীত

জাপানে জন্মহার ২০২২ সালে নিয়ে টানা সাত বছর কমেছে। ওই বছর শিল্পোন্নত দেশটির জন্মদান ক্ষমতা ১ দশমিক ২৫৬৫ পয়েন্টে নেমে এসেছে, যা দেশটিতে ইতোঃপূর্বে আর কখনো দেখা যায়নি। 

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার (২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, কোনো দেশের জনসংখ্যার ভারসাম্য ঠিক থাকার জন্য জন্মহার ২ দশমিক ০৭ পয়েন্ট থাকতে হয়। জাপানের তা অব্যাহতভাবে কমায় একদিকে মোট জনসংখ্যা কমছে, অন্যদিকে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। 

এ অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় জন্মহার বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করছে দেশটির সরকার। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সরকার জন্মহার বাড়াতে বিপুল অর্থ ব্যয় করছে। কিশিদা সরকার শিশু লালন-পালন ও অভিভাবকদের সহায়তা করতে বছরে ২ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে। 

আলজাজিরা জানায়, সম্প্রতি এক শিশু পরিচর্যা কেন্দ্র পরিদর্শন শেষে কিশিদা বলেন, ২০৩০ সাল থেকে আমাদের তরুণ জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমবে। তবে এখনই কিছু পদক্ষেপ নেওয়া গেলে সংকট কিছুটা কমানো যেতে পারে। 

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা