× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিয়েভে আবারও রুশ হামলা, নিহত ৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৩ ০৮:৩৮ এএম

আপডেট : ০১ জুন ২০২৩ ১০:৫৮ এএম

রাশিয়ার ড্রোন ঠেকাতে তৎপর কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ছবি : সংগৃহীত

রাশিয়ার ড্রোন ঠেকাতে তৎপর কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে আবারও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানীর পূর্বে দেসনিয়ানস্কি শহরে চালানো এ হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

কিয়েভের সামরিক প্রশাসন বৃহস্পতিবার (১ জুন) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেছে, নিহত তিনজনের মধ্যে দুটিই শিশু।

দেশটির পার্লামেন্ট সদস্য ইন্না সোভসুন ক্ষেপণাস্ত্র হামলায় শিশুমৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

ইউক্রেনের সংবাদ পত্রিকা কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছ, বৃহস্পতিবার ভোরে শহরের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, জরুরি বিভাগের কর্মীরা নিপ্রোভস্কি জেলায় কাজ করছেন। অঞ্চলটি রাজধানীর কেন্দ্রের কাছাকাছি।

টেলিগ্রামের বার্তায় ক্লিৎসকো দাবি করেছেন, রাশিয়া একটি হাসপাতালে হামলা চালিয়েছে।

ক্লিৎসকো টেলিগ্রামে বলেছিলেন একটি ক্লিনিকে আঘাত করা হয়েছে।

গত মে থেকে জুনের প্রথম দিন পর্যন্ত এ নিয়ে কিয়েভে ১৮ বার বিমান হামলা চালাল রাশিয়া। এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে সাম্প্রতিক হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি চালানো হয়েছিল। কিয়েভের চারপাশে বিমান হামলার সতর্কতা ১ ঘণ্টা ধরে বলবৎ ছিল। 

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা