× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এরদোয়ানের শপথ গ্রহণ শনিবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৪:৪১ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১৫:১৫ পিএম

তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার (৩ জুন) শপথ গ্রহণ করবেন।

আঙ্কারার এক সূত্র বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, দেশটির নতুন সরকার পরদিন ৪ জুন শপথ নিতে পারে।

ওই সূত্র জানান, ‘প্রেসিডেন্ট শনিবার শপথ নেবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন। মন্ত্রিসভার সদস্যরা রবিবার শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে এবং নতুন সরকার তাদের কাজ শুরু করবে।’

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমর সেলিক বলেন, ‘শপথ গ্রহণের পরপরই এরদোয়ান তার নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিতে পারেন। বর্তমান মন্ত্রিসভা থেকে মাত্র তিনজন তাদের পদে বহাল থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারা হলেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী।’

বুধবার এরদোয়ান বর্তমান সরকারের শেষ অধিবেশন করবেন।

এটি কয়েক ঘণ্টা চলবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেকশন কাউন্সিল ১৪ মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে।

প্রটোকল অনুযায়ী ২ জুন পার্লামেন্ট সদস্যদের শপথ নেওয়ার কথা।

২৮ মে তুরস্কে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সুপ্রিম ইলেকশন কাউন্সিল প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করে।

৯৯.৪৪ শতাংশ ভোট গণনা করে দেখা যায় এরদোগান ৫২.১৪ শতাংশ ভোট পেয়েছেন। সেখানে বিরোধীদলীয় প্রার্থী কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৭.৮৬ শতাংশ ভোট।

সূত্র : ডিমসাম ডেইলি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা