× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১০:৫৭ এএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১২:৫৯ পিএম

ভূমিকম্পের কেন্দ্র অকল্যান্ড দ্বীপের একটি প্রাকৃতিক দৃশ্য। ছবি : সংগৃহীত

ভূমিকম্পের কেন্দ্র অকল্যান্ড দ্বীপের একটি প্রাকৃতিক দৃশ্য। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ উপকূলের অকল্যান্ড দ্বীপে বুধবার (৩১ মে) এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। অঞ্চলটি প্রায় জনবসতিশূন্য। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে অকল্যান্ড দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

নিউজিল্যান্ডের জিওনেট মনিটরিং এজেন্সির তথ্যমতে, বুধবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার নিচে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি।

সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা