× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের একটি নজরদারি বিমানকে ‘ধমক’ দিল চীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১০:১৮ এএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১০:৩৪ এএম

দক্ষিণ চীন সাগরে চীনের একটি যুদ্ধবিমান। ২১ ডিসেম্বর ২০২২। ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চীনের একটি যুদ্ধবিমান। ২১ ডিসেম্বর ২০২২। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি নজরদারি বিমানের অত্যন্ত পাশে চলে গিয়েছিল চীনের একটি সামরিক উড়োজাহাজ। দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় গত সপ্তাহে এ ঘটনা ঘটে। 

যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগন মঙ্গলবার (৩০ মে) এক বিবৃতিতে জানায়, চীনের বিমান ‘অযথাই’ তাদের বিমানের পাশে ‘আগ্রাসী আচরণ’ করেছে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়োজিত যুক্তরাষ্ট্রের কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে উড়ছিল তাদের ইউএস আরসি-১৩৫ গোয়েন্দা বিমান। ওই সময় চীনের জে-১৬ যুদ্ধবিমান কাছাকাছি চলে আসে। চীনের বিমানটি এতটা কাছে চলে আসে যে, বিমানটির বাতাসের ঝটকা এসে মার্কিন বিমানটিতে আঘাত হানে।

গার্ডিয়ান জানায়, ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বিমানের নাকের কাছ দিয়ে চীনের বিমানটি যাচ্ছে এবং ওই সময় বাতাসের ঝটকায় মার্কিন বিমানটি কিছুটা কেঁপে উঠেছে।

তবে চীন দাবি করেছে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাদের ওপর নজরদারি চালানোর চেষ্টা করছে। যা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সূত্র : গার্ডিয়ান 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা