× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জর্ডানের ক্রাউন প্রিন্সের বিয়ে, আম্মানে ভিড় আরব শিল্পীদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৩ ২১:৪৯ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১৫:০৩ পিএম

মঞ্চ মাতাচ্ছেন জর্ডানীয় গায়িকা দিয়ানা কারাজন। ছবি : এএফপি

মঞ্চ মাতাচ্ছেন জর্ডানীয় গায়িকা দিয়ানা কারাজন। ছবি : এএফপি

জর্ডানের ক্রাউন প্রিন্স হুসেইন বিন আবদুল্লাহ দ্বিতীয় ও সৌদি আরবের নাগরিক রাজওয়া আল-সাইফের বহুল প্রত্যাশিত বিয়ে উপলক্ষে দেশটির রাজধানী আম্মান যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) হতে যাওয়া এই রাজকীয় বিয়ে উপলক্ষে সোমবার রাতে জর্ডানের আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামের মঞ্চ আলোকিত করতে হাজির হন আরব বিশ্বের জনপ্রিয় সব গায়ক-গায়িকারা। সুরের মূর্ছনায় তারা মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। আর এই অনুষ্ঠান উপভোগ করা গেছে বিনামূল্যেই।

এ দিন মঞ্চ মাতিয়েছেন লেবাননের সংগীতশিল্পী রাগেব আলামা, জর্ডানের সংগীতশিল্পী ডায়ানা কারাজন ও জেইন আওয়াদ, মিসরীয় সংগীতশিল্পী আহমেদ সাদ এবং মিসরীয় সংগীতশিল্পী ও অভিনেতা তামের হোসনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তামের হোসনি বলেন, মহামান্য প্রিন্স হুসেইন বিন আবদুল্লাহর বিয়ে উদযাপনের অনুষ্ঠান উদ্বোধনে যুক্ত হতে পারাটা সম্মানের বিষয়। আমি আনন্দিত এবং খুব গর্বিত যে এই অনুষ্ঠানে আমি মিসরীয় পতাকা হাতে ছোট হলেও ভূমিকা রাখতে পেরেছি।

লেবাননের শিল্পী আলামাও ইনস্টাগ্রামে অনুষ্ঠানে গাওয়া গানের ভিডিও পোস্ট করেছেন। তিনি সেখানে ক্যাপশনে লেখেন, আমি এই গান সম্মানিত হাশেমাইট পরিবার এবং প্রিয় জর্ডান ও সৌদি জনগণকে উৎসর্গ করছি।

সামনের মাসের প্রথম দিনেই বিয়েসম্পর্কিত ধর্মীয় আচার আম্মানের জাহরান প্রাসাদে অনুষ্ঠিত হবে। আম্মানেই এই নবদম্পতি বসবাস করবেন।

 

সূত্র : আরব নিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা