× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেডেল গঙ্গায় ফেলে দেওয়ার হুমকি ভারতের কুস্তিগীরদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৬:২৪ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ১৮:৫৪ পিএম

(বাঁ থেকে) ভারতের শীর্ষস্থানীয় কুস্তিগীর বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও সঙ্গীতা ফোগাট। ৩ মে দিল্লিতে। ছবি : সংগৃহীত

(বাঁ থেকে) ভারতের শীর্ষস্থানীয় কুস্তিগীর বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও সঙ্গীতা ফোগাট। ৩ মে দিল্লিতে। ছবি : সংগৃহীত

ভারতের শীর্ষস্থানীয় কিছু কুস্তিগীর তাদের অলিম্পিক মেডেল গঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন। যৌন হয়রানির বিচার না হওয়ায় এবং পুলিশি হয়রানির প্রতিবাদে তারা এ হুমকি দেন। 

ভারতের শীর্ষস্থানীয় কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া মঙ্গলবার (৩০ মে) এক বিবৃতিতে বলেন, বারবার অবহিত করা সত্ত্বেও আমাদের অভিযোগ যথাযথভাবে আমলে নেওয়া হয়নি। বরং যৌন হয়রানির অভিযোগ করায় আমরা পুলিশি হয়রানির শিকার হচ্ছি। এ অবস্থায় আমাদের কাছে মেডেলের কোনো মূল্য নেই। তাই আমরা এসব মেডেল গঙ্গায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 

জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে উল্লিখিত শীর্ষস্থানীয় কুস্তিগীরেরা তাদের মেডেল গঙ্গায় নিক্ষেপ করবেন। ওই কুস্তিগীরদের মধ্যে সাক্ষী মালিক ও বজরং পুনিয়া কুস্তিতে অলিম্পিক জিতেছেন। 

এনডিটিভি জানায়, চলতি বছরের শুরু থেকে দেশটির কুস্তিগীররা রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তার বিরুদ্ধে নারী কুস্তিগীরদের যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে। 

যৌন হয়রানির অভিযোগের পর শরণ সিংয়ের সব প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়। এ ধরনের পদক্ষেপ নেওয়ায় কুস্তিগীররা সাময়িকভাবে তাদের আন্দোলন প্রত্যাহার করে নেন। 

কিন্তু ২৩ এপ্রিল থেকে কুস্তিগীররা ফের আন্দোলন শুরু করেন। এবার তারা শরণ সিংয়ের গ্রেপ্তারের দাবি জানান। দ্বিতীয় দফায় আন্দোলন শুরুর পর থেকে কুস্তিগীররা রবিবার (২৭ মে) ভারতের নতুন পার্লামেন্ট ভবন এলাকায় বিক্ষোভ করেন। এ সময় তাদের বাধা দেওয়া হয়। তাদের কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। 

তার আগে চলতি মাসের শুরুতে দিল্লি পুলিশ মাতাল হয়ে তাদের সঙ্গে আপত্তিকর আচরণ করে বলেও অভিযোগ করেন কুস্তিগীরেরা। 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা