× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকোয় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৫:৫৭ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ১৬:১২ পিএম

সংঘর্ষের পর চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। ছবি : ডয়চে ভেলে

সংঘর্ষের পর চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। ছবি : ডয়চে ভেলে

মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি মহাসড়কে সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর বন্দুক হামলা চালালে সেখানে সংঘর্ষ বাধে। এ খবর নিশ্চিত করেছে এএফপি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নুয়েভো লিওনের পাবলিক সিকিউরিটি সেক্রেটারি গেরার্দো পালাসিওস জানিয়েছেন, তিনটি সাঁজোয়া ট্রাকে করে যাওয়ার সময় একটি সন্ত্রাসী গ্রুপ বেসামরিক বাহিনীর সদস্যদের ওপর বন্দুক হামলা চালায়।

তিনি আরও বলেন, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে সেখানে সন্দেহভাজন ১০ অপরাধী নিহত হন। এ সংঘর্ষে চার কর্মকর্তা আহত হয়েছেন।

নুয়েভো লিওন ও তামাউলিপাস রাজ্যের মধ্যবর্তী একটি মহাসড়কে এ হামলা ঘটে। 

এ অঞ্চল সংঘবদ্ধ অপরাধসংশ্লিষ্ট সহিংসতায় জর্জরিত।

মেক্সিকোয় ২০০৬ সালে সরকারের বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে দেশটিতে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ও প্রায় ১ লাখ নিখোঁজ রয়েছেন।

সূত্র : ডয়চে ভেলে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা